দেবহাটার পারুলিয়ায় দুর্ধর্ষ চুরি সংঘটিত
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পারুলিয়া ইউনিয়েনের উত্তর পারুলিয়া গ্রামের মৃত জবেদ মোড়লের পুত্র এবাদুল মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার রাতে এবাদুল মোড়লের পরিবার খাওয়া-দাওয়া শেষ করে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখতে পাই কে বা কারা ঘরের জানালার গ্রিল কেটে একটি কক্ষে প্রবেশ করে স্টিলের শোকেজ ভেঙ্গে ৪ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪হাজার টাকা ও ব্যংক চেক নিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে প্রথমে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানায়। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে, পরিবারের পক্ষ থেকে এখনো কোন এজাহার করি নি।

Leave a Reply