ঢাকাMonday , 31 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার মাগুরায় পুলিশকে ছুরিকাঘাত করা মনিরুল আটক

admin ঢাকা
আপডেট: 31 August 2020, 21:42

মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামের মনিরুল ইসলাম সরদার (৩০) অবশেষে গ্রেফতার হয়েছে। সে ওই গ্রামের আফছার সরদারের ছেলে। পুলিশ জানায়, ‘তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেলের নেতৃত্বে এএসআই নাসির এবং এএসআই শামিম সহ একদল পুলিশ শনিবার রাতে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা সহ একাধিক নারীকে ধর্ষণ এবং বারবার পুলিশ অফিসার ও এলাকাবাসীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাবার অভিযোগ রয়েছে’। তালা থানার ওসি মো. মেহেদী রাসেল মানিরুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক নারী ও শিশু নির্যাতন দমন আইনের সহ মাদক মামলার ৩টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। রোববার মনিরুলকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *