ঢাকাSaturday , 29 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরের আবাসিক এলাকায় হাঁস-মুরগি চোরের উপদ্রব বৃদ্ধি, সর্বত্র জনমনে চুরি আতঙ্ক

admin ঢাকা
আপডেট: 29 August 2020, 21:14

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সুলতানপুর ও মুনজিতপুর এলাকায় হাঁস-মুরগি চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত রাতে একটি সংঘবদ্ধ ছিটকে চোরের দল মানুষের বাড়ি থেকে হাঁস-মুরগি চুরি করছে। সর্বত্র জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যাপক হারে এই হাঁস-মুরগি চুরি বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার দিনের বেলায় মুনজিতপুরের মীর আকবর আলী’র বাড়ি থেকে চুরি হয় ৫/৬টি রাজহাঁস, তার পরের রাতে সুলতানপুরের মো. গুলজারের বাড়ি ও মিঠুর বাড়ি থেকে হাঁস ও মুরগি চুরি হয়েছে। আবাসিক এলাকায় একের পর এক চুরি সংঘটিত হওয়ায় জেলার সর্বত্র জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল ও এলাকাবাসী মনে করছে মাদক সেবীরা নেশার টাকার প্রতিনিয়ত এই হাঁস-মুরগি চুরি করছে। চুরির ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ও সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *