ঢাকাThursday , 27 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সদর উপজেলাসহ দেশের ৩১টি উপজেলা শত ভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

admin ঢাকা
আপডেট: 27 August 2020, 20:44

নিজস্ব প্রতিনিধি : ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সদর উপজেলাসহ একযোগে দেশের ৩১টি উপজেলা শত-ভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে বিদ্যুৎ বিভাগের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা শত-ভাগ বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা, ওজোপাডিকো সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। এ সময় জেলার প্রশাসনিক কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকো’র কর্মকর্তা, উপকার-ভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *