ঢাকাMonday , 24 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিষ্ণুপুরে স্কুল শিক্ষক ও তার ভাইয়ের বাড়িতে দু:সাহসিক চুরি: ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত সুপার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 August 2020, 22:10

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের বিষ্ণুপুরে এক স্কুল শিক্ষক ও তার ভাইয়ের বাড়িতে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিষ্ণুপুর গ্রামে। চোরচক্র দু’টি বাড়ি থেকে সাড়ে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৭৯ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। চুরির খবর জানতে পেরে সোমবার সকালে উপ-পরিদর্শক জিয়ারত হোসেন এবং সন্ধ্যায় দেবহাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইয়াছিন আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএস আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিন ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ১ টার পর চোরচক্র বিষ্ণুপুর এলাকার মৃত রাঘব চন্দ্র গাইনের ছেলে স্কুল শিক্ষক নির্মল কুমার গাইনের (৪৫) বসত ঘরের জানালার গ্রিল খুলে ভিতরে প্রবেশ করে। তার স্টিলের আলমারি ও কয়েকটি গোপন লকারের তালা কৌশলে খুলে তার ভিতরে রক্ষিত ১০ ভরি ১০ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও নগদ ৭৪ হাজার টাকা নিয়ে যায়। একই রাতে চোরচক্র পাশের বাড়িতে তার ভাই মৃত গোবিন্দ কুমার গাইনের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ওই বাড়ির বারান্দার কলাপসিবল গেইটের আংটা ও দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ৬ ভরি ১৩ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, নগদ সাড়ে ৫ হাজার টাকা ও একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায়। দুই বাড়িতে কাপড়চোপড় ও অন্যান্য জিনিসপত্র তছনছ করলেও সেগুলো নিয়ে যায়নি চোরচক্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *