Sunday, 6 September 2026

শ্যামনগরে কলেজ শিক্ষকের বসত ঘর পুড়ে ছাই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 August 2020, 21:31

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গোপালপুরের আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুমারেশ কুমার মন্ডলের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। পরিবার বর্গ নিয়ে তিনি এখন খোলা আকাশের নীচে অবস্থান করছেন। সরজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কলেজ শিক্ষকের ছেলের আত্ম-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে জ্বলন্ত বসত ঘর থেকে তাকে উদ্ধার করে। কিন্তু ছেলেকে উদ্ধার করতে পারলেও উদ্ধার করতে পারিনি ঘরের আসবাবপত্র। আগুনের লেলিহান শিখায় মুহ‚র্তের মধ্যে ঘরের সবকিছু পুড়ে হয়ে যায় ছাই।

এ বিষয়ে আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুমারেশ কুমার মন্ডল কান্না বিজড়িত কণ্ঠে বলেন, আমি জরুরী প্রয়োজনে কয়েক দিন আগে আমার গ্রামের বাড়িতে যাই। আমার প্রতিবেশী অসিম ঘোষের মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জানান আমার বাড়িতে আগুন লেগেছে। তাৎক্ষণিক ভাবে গ্রামের বাড়ি থেকে এসে দেখি আমার শেষ আশ্রয় টুকু আগুনে পুড়ে শেষ। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইব ডলি এবং সদর ইউনিয়ন পরিষদের সদস্যা মিসেস দেলওয়ারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *