সাংবাদিক অ্যাড. দিলীপ দেবের চিকিৎসায় প্রেসক্লাবের আর্থিক সহায়তা প্রদান
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, মানবাধিকার কর্মী ও দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক অ্যাড. দিলীপ কুমার দেব গত ১৭ জুলাই থেকে কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব। সোমবার রাত সাড়ে ৮ টায় তার স্ত্রী’র কাছে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো: আবুল কালাম, নির্বাহী সদস্য জি টিভি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক যুগের বার্তার বার্তা সম্পাদক ও ঢাকা প্রতিদিন, পিপলস্ টাইম পত্রিকার জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, সাংবাদিক জাকির হোসেন মিঠু। এ সময় সাংবাদিক দিলীপ কুমার দেবের পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply