ঢাকাTuesday , 18 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় গাছ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 August 2020, 21:46

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা এলাকায় নারকেল গাছ মারতে গিয়ে গাছের তলায় চাপা পড়ে সোহাগ হোসেন (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি হিজলদী গ্রামের শাবুর আলির ছেলে। মঙ্গলবার (১৮ আগস্ট) কলারোয়া টু চান্দুড়িয়া সড়কের টুটল মাস্টারের পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, ‘একটি নারকেল গাছ মারতে এসে আগেই গাছের উপরের অংশ কেটে ফেলার পর নীচের অংশ যখন কাটতে যাবে সেই মুহ‚র্তে গাছের গোড়ার অংশ ধসে ওই শ্রমিকের সমস্ত দেহ সহ গভীর পানির নীচে তলিয়ে যায়। পরে লোকজন মৃত অবস্থায় তাকে উদ্ধার করে’। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *