ঢাকাTuesday , 18 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার ২০২০-এর অ্যাডমিশন ফেয়ার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 August 2020, 22:10

প্রেস বিজ্ঞপ্তি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনাতে ফল সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ২৯ আগস্ট পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিস খোলা থাকবে। একই সাথে অনলাইনেও ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে। ফেয়ার চলাকালীন সময় টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড়সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে।

উল্লেখ্য এনইউবিটি খুলনা এস এস সি ও এইচ এস সি সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর এবং মেধাবী শিক্ষার্থীদের ১০০% পযন্ত ছাড় দিয়ে থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজি, সি.এস.ই, ই.ই.ই, সিভিল, আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অনার্স কোর্স চালু আছে। এছাড়া ¯œাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজি)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে। নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *