ঢাকাMonday , 17 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সমাজসেবা অফিসে নতুন ভাতা ভোগীদের নগদ অর্থ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 August 2020, 20:50

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসে নতুন বয়স্ক ভাতা ভোগীদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০ টা থেকে উপজেলা সমাজসেবা অফিসে শেখ ফারুক হোসেনের পরিচালনায় সোনালী ব্যাংকের ক্যাশ অফিসারের তত্ত¡াবধানে উপজেলার ৩টি ইউনিয়নের সকল বয়স্ক ভাতা ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। কলারোয়ার ৩টি ইউনিয়ন জয়নগর, কেরালকাতা ও জালালাবাদের ২শ’ ৬০ জন নতুন ভাতা ভোগীদের জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ১১ লক্ষ ৪৪ হাজার ৫শ’ টাকা বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ‘জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সরুপ ভাতার টাকা সঠিক এবং নিয়ম মেনে দেওয়া হচ্ছে। শত ভাগ ভাতা প্রাপ্যদের ভাতার আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী যে বিশেষ ঘোষণা দিয়েছেন, তারই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি’।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, শেখ ছাবের আলী, ছামাদ ও সমাজসেবা অফিসে কর্মরত সকল ইউনিয়ন সমাজ কর্মীবৃন্দ সহ সোনালী ব্যাংকের ক্যাশ অফিসার ইমদাদুল হক, ব্যাংক আনসার সদস্য নাছির উদ্দিন এবং সকল ভাতা ভোগী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *