খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া
নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির নির্দেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সাতক্ষীরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকাল পাঁচটায় সাতক্ষীরা শহরের কামাল নগরে জেলা বিএনপির আহŸায়কের বাসভবনে সাতক্ষীরা জেলা বিএনপি আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যানের সঞ্চালনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং দেশব্যাপী বিএনপির দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ যারা করনা ভাইরাসে মৃত্যুবরণকারী ও অসুস্থদের আশু রোগ মুক্তি এবং বানভাসিদের দুর্দশা থেকে মুক্তির জন্য দোয়া ও মিলাদ মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাও. মো. কামরুল ইসলাম।
এ সময় জেলা বিএনপির সদস্য শের আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক দলের আহŸায়ক আহসানুল কাদির স্বপন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর বিএনপি নেতা জহুরুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী, অলিউর রহমান অলি, ইয়াসিন আলী, নুরুল হক, আব্দুল জলিল খোকন, মতিউর রহমান কচি, নাসির উদ্দিন বাবু, জেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, হাসান শাহরিয়ার রিপন, খালিদ আহমেদ, আজিবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহŸায়ক সাইফুল ইসলাম বাবলু, জেলা যুবদল নেতা আব্দুর রউফ রাজা, এম এ রাজ্জাক, আবু জাহেদ, নাসির উদ্দিন, জেলা কৃষক দলের যুগ্ম-আহŸায়ক আবদুল্লাহ-আল-মাসুম রাজ, শাকিল হোসেন, জেলা জাসাস নেতা মনিরুজ্জামান মনি, শ্রমিক নেতা আমিনুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, গোলাম সরোয়ার, আব্দুল মাজেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply