ঢাকাSunday , 16 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 August 2020, 21:53

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে শোক, ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় খান বাহাদুর আহছানউল্যা সেতু সংলগ্ন বঙ্গবন্ধু মুর‌্যাল ফুলে ফুলে ভরে যায়। মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি, প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু।
এর আগে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি ও সাধারণ সম্পাদক, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে “অসমাপ্ত মাহাকাব্য” শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন, সুবিধামত সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও অনলাইন প্লাটফর্মে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, গুগল ফর্মে রচনা প্রতিযোগিতা এছাড়াও অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ ব্যবস্থাপনায় আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন, গুগল ফর্মের মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার বিশেষ রাউন্ড, জুম অ্যাপের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ রাত ৮ টার দিকে জুম অ্যাপে অনুষ্ঠিতব্য ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফেসবুক লাইভে প্রচার করা হয়।
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *