ঢাকাTuesday , 11 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে জব্দকৃত কাঁকড়া মালঞ্চ নদীতে অবমুক্ত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 August 2020, 20:43

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির বিশেষ অভিযানে দুই লক্ষাধিক টাকার কাঁকড়া জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে। সোমবার রাত ১০টায় মুন্সিগঞ্জ ¯øুইস গেটের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় তিন ঝুড়ি ও ১০ বস্তা অবৈধ কাঁকড়া জব্দ করে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও সদস্য মো. মিজানুর রহমান। রাতে জব্দকৃত অবৈধ কাঁকড়া মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে রাখা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে কাঁকড়াগুলো মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়। এ সময় রেঞ্জ সহকারী কর্মকর্তা সুলতান মাহমুদ, কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সাঈদ, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন খানসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *