ঢাকাMonday , 10 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় চুরি যাওয়া মালামালসহ আটক-৩

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 August 2020, 21:43

নিজস্ব প্রতিনিধি : ‘চোরের শত দিন গৃহস্তের এক দিন’ প্রবাদটিকে আবারও সঠিক প্রমাণ করে আশাশুনির বুধহাটা বাজার থেকে হাতেনাতে চোরাই মালামালসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। একের পর চুরির ঘটনায় বুধাহাটা বাজারের ব্যবসায়ীরা যখন অতিষ্ঠ হয়ে পড়েছে তখন সংঘবদ্ধ চোরদের ধরার জন্য বিভিন্ন ভাবে ফাঁদ পাতেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। সেই জালেই রবিবার (১০ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে চুরি করা মালামালসহ আটকা পড়ে ৩ চোর।

বুধহাটা বাজারে একটি মুদি দোকানে চুরি করার সময় বুধহাটা গ্রামের রেজাউল ইসলাম ওরফে গজো (৩৫), শ্যামনগর থানার গাবুরা গ্রামের সাহাজান গাজী (৪৮) ও শফিকুল ইসলাম (৫০) কে এসআই হাসানুজ্জামন সঙ্গীয় ফোর্সের সহায়তায় হাতেনাতে আটক করেন। এ ব্যাপারে আশাশুনি থানায় তাদের আসামি করে ৮(৮)২০২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিচারার্থে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আটককৃত চোরেরা বহুদিন ধরে বাজারে ময়লা আবর্জনা পরিষ্কার করত বলে জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *