ঢাকাSaturday , 8 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার জন্মদিনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 August 2020, 21:00

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ আগস্ট) সকাল ১১টায় শার্শা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, এমদাদুল হক লতা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস। এ সময় আরো উপস্থিত ছিলেন, ১১টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়া শার্শা উপজেলা ছাত্রলীগের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *