ঢাকাThursday , 6 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেরালকাতায় শোক দিবসের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 6 August 2020, 21:31

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল ১০ টায় কেরালকাতা ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে কি ভাবে হত্যা করা হয়, সে বিষয়ে আলোচনা করেন করেন বক্তারা। সভায় বক্তব্য রাখেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অ্যাড. আশরাফুল আলম বাবু, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরদার আব্দুর রউফ। এ সময় কেরালকাতা ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান, জিয়াউর রহমান, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, ওয়াদুদ, রহিমা খাতুন, সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *