ঢাকাSunday , 26 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে আ.লীগ নেতার মৃত্যু

admin ঢাকা
আপডেট: 26 July 2020, 21:08

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : খলিষখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সত্যেন্দ্রনাথ বিশ্বাস(৭৫) আর নেই। শনিবার (২৫ জুলাই) রাতে ইউনিয়নের কৈখালী গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। খলিষখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সমির দাশ জানান, সত্যেন্দ্রনাথ বিশ্বাস গতকাল রাত ১২ টায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদ্যন্ত্র সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি দীর্ঘ দিন যাবৎ ওই ওয়ার্ডে সভাপতি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার দুপুর ১২ টায় দলুয়া মহা শ্মশানঘাটে তার শেষকৃত কাজ সম্পন্ন করা হয়। সত্যেন্দ্রনাথ বিশ্বাসের মৃত্যুতে খলিষখালী ইউনিয়ন আ’লীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ রাজনৈতিক অঙ্গ সংগঠন গভীর শোক জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *