ঢাকাWednesday , 22 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সজিনা গাছে বৃদ্ধের ঝুলন্ত লাশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 July 2020, 21:05

তালা প্রতিনিধি : তালা উপজেলায় সোবহান ফকির (৬৫) নামের এক বৃদ্ধের লাশ বিলের ধারে সজিনা গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বালিয়াদাহ গ্রামের মৃত মোহর আলী ফকিরের ছেলে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে তার বাড়ির পার্শ্ববর্তী এলাকার বিলের ধারে সজিনা গাছে ঝুলন্ত অবস্থায় মৃত দেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রায় আড়াই মাস আগে ঐ বৃদ্ধের স্ত্রী মারা যান। সেই শোকে তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করেছেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য প্রায় ২৮ বছর আগে ঐ বৃদ্ধের পিতা মোহর আলী ফকিরের লাশও একই জায়গায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল বলে এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *