ঢাকাMonday , 20 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 July 2020, 21:17

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার ছাত্রলীগের বরখাস্তকৃত সাবেক সভাপতি আবু সাঈদকে চাঁদাবাজি ও অপহরণ মামলায় গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশের সদস্যরা। সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার যুগিখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু সাঈদ উপজেলার জালালাবাদ গ্রামের এস এম গোলাম হোসেন ওরফে ছোট খোকার ছেলে।
এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ পরিদর্শক ইউছুফ হোসেন জানান, কলারোয়া থানার চাঁদাবাজি ও অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি ও সংঘবদ্ধ অপরাধ চক্রের প্রধান আবু সাঈদ দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে যুগিখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, বিগত ২০১৮ সালের ৫ আগস্ট উপজেলার পাইকপাড়া গ্রামের জনৈক আহম্মদ আলীর বাড়ির পিছন থেকে আজগর আলীর ছেলে ওসমান আলী দালালকে আবু সাঈদসহ কয়েকজন মিলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তারা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে ৩৫ হাজার টাকা চাঁদা গ্রহণ করে তারা তাকে ছেড়ে দেয়।
ও ঘটনায় অপহরণের শিকার ওসমান আলী দালালের বাবা আজগর আলী বাদী হয়ে অপহরণকারী আবু সাঈদসহ ৭জনের বিরুদ্ধে কলারোয়া থানায় চাঁদাবাজি ও অপহরণ মামলা নং ১০ দায়ের করেন। তারিখ-১২-০৮-২০১৮।
সাতক্ষীরার সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আলী হায়দার মিয়া আবু সাঈদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *