সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোসসহ দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের দাবি
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহŸায়ক মো. আনিসুর রহিম। সভায় সাতক্ষীরা জেলায় কোভিড-১৯ পরিস্থিতির ক্রমঃঅবনতিশীল প্রেক্ষাপটে ৫০০ শয্যার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান চালু থাকা ২০০ শয্যার পাশাপাশি আরো ৩০০ শয্যা স্থাপন এবং দ্রæত পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানানো হয়।
সভায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকায় গত ১৬ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন তরুণ ব্যবসায়ী মঈনুল ইসলাম আওয়ালের আহত হওয়ার ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ক্ষেত্রে সেখানে উপস্থিত জনসাধারণের নির্লিপ্ততা এবং দীর্ঘ সময় পর হাসপাতালে নেয়া হলেও সেখানে কোন চিকিৎসা না করেই তাকে খুলনায় রেফার্ড করার প্রেক্ষিতে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পান দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ এবং অবিলম্বে ভেঙে যাওয়া বেড়ি-বাঁধ নির্মাণের দাবি জানানো হয়। এসব দাবিসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে আগামী ২০ জুলাই সাতক্ষীরা জজকোর্টের সামনের চত্বরে পূর্ব ঘোষিত মানববন্ধনের কর্মসূচি সফল করার আহŸান জানানো হয়।
সভায় সাতক্ষীরা পৌরসভাসহ পার্শ্ববর্তী এলাকায় জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
সভায় সাতক্ষীরার ভূমিহীন আন্দোলন, ঘাতক-দালাল বিরোধী আন্দোলনসহ বিভিন্ন নাগরিক আন্দোলনের সাথে যুক্ত থেকে আজীবন সংগ্রামের সাথে যুক্ত থাকা ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরা পাওয়ার হাউস অপারেশনের বীরত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা এবং সাতক্ষীরার বিভিন্ন নাগরিক ইস্যুতে আন্দোলন সংগ্রামে যুক্ত থাকা ব্যক্তিত্ব, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছেরুল হক হুদার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সাতক্ষীরার সাংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, গোয়েন্দা কর্মকর্তা, প্রশাসন-পুলিশ-চিকিৎসক-সাংবাদিকসহ কোভিড-১৯ আক্রান্তদের আশু সুস্থতা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সুধাংশু শেখর সরকার, ওবায়দুস সুলতান বাবলু, এম কামরুজ্জামান, আনোয়ার জাহিদ তপন, মাধব, অপারেশ পাল, কমরেড আবুল হোসেন, অ্যাড. আল মাহামুদ পলাশ, শেখ সিদ্দিকুর রহমান, প্রভাষক তপন কুমার শীল, আফজাল হোসেন, অ্যাড. মুনির উদ্দিন, আনোয়ার জাহিদ তপন, আসাদুজ্জামান লাভলু, আলী নুর খান বাবলু ও আবুল কালাম আজাদ।

Leave a Reply