ঢাকাThursday , 16 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 July 2020, 22:07

নিজস্ব প্রতিনিধি : ‘মুজিব বর্ষের আহŸান, লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোর’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে বৃষ্য রোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।
ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করে সাতক্ষীরা জেলাতে কর্মসূচিটির শুভ উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি.এম মারুপ বিল্লাহ, এনডিসি মো. আজহার আলী প্রমুখ।

এসময় অতিথিবৃন্দ ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেন। অপরদিকে বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোর’র আয়োজনে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেনসহ সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোরের উদ্যোগে প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩শ’২৫টি ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণের উদ্দেশ্যে বিতরণ করা হবে। সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *