ঢাকাWednesday , 15 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে উপজেলা ভিজিএফ কমিটির সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 July 2020, 22:19

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় উপজেলা ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১১ টায় ভিজিএফ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশারের সঞ্চলনায় জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যে পরিবারের মালিকানা বা ভিটা ছাড়া জমি নাই, যে পরিবার দিন মজুরের আয়ের উপর নির্ভরশীল, যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, যে পরিবারে উপার্জনকারী কোন পুরুষ সদস্য নাই, যে পরিবারে স্কুলগামী শিক্ষার্থীকে উপার্জনের জন্য কাজ করতে হয়, অচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার, যে পরিবার বছরের অধিকাংশ সময় দুই বেলা না খেয়ে থাকে এসব নীতিমালার আলোকে সুবিধাভোগী নির্বাচনের কথা বলা হয়।

এ ছাড়া উপকার ভোগী নির্বাচনের ক্ষেত্রে কমপক্ষে ৭০% মহিলা নির্বাচন করার বিষয় আলোচনা হয়। তবে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নের ২০ হাজার ৬ শত ৭৮ পরিবারের মাঝে ২০৬,৭৮ মেট্রিক টন চাল ২০১৯/২০ অর্থ বছরের ভিজিএফ খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হবে বলে আলোচনা করা হয়।

এতে ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী জনসংখ্যার আনুপাতিক হারে কুলিয়া ইউনিয়নের ৪৭৫৫, পারুলিয়া ইউনিয়নের ৫২৯৫, সখিপুর ইউনিয়নের ৩৩৭০, নওয়াপাড়া ইউনিয়নের ৪৬১০ এবং দেবহাটা সদর ইউনিয়নে ২৬৪৮ পরিবার এ খাদ্য সহায়তা পাবে বলে জানা যায়।

এদিকে এসব খাদ্য সহায়তা বিতরণের সময় করোনা ভাইরাসের প্রকোপ এড়াতে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয় লক্ষ রাখার জন্য বলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। তা ছাড়া প্রতিটি ইউনিয়নে ৯টি ওয়ার্ডের খাদ্য সহায়তা ৩টি করে ওয়ার্ড ৩ দিনে শেষ করার পরামর্শ দেন তিনি।

জুম ক্লাউড মিটিং’র মাধ্যমে সংযুক্ত হয়ে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মো. তিতুমীর, আইসিটি অফিসার ইমরান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুবকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, সহকারী শিক্ষা অফিসার মঞ্জুর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *