আটুলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান ফের গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল হাসান আওয়ামীলীগ অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) আনুমানিক বেলা ১ টার দিকে শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ‘গ্রেফতার হওয়া আসামি আবুল হাসান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে। এছাড়া সে আটুলিয়া এলাকায় ত্রাস সৃষ্টি করে বিভিন্ন মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে। সে নারী কেলেঙ্কারি, আন্তঃ উপজেলা মাদক ব্যবসা সিন্ডিকেটের আন্ডারগ্রাউন্ডের মূল হোতা এবং জামাত-শিবিরের অর্থ জোগানদাতা বলে তথ্য আছে’।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল হাসানের মত একজন বহু অপরাধের আসামিকে আটক করায় শ্যামনগর উপজেলার সকল জনসাধারণ শ্যামনগর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply