ঢাকাTuesday , 14 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মশালা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 July 2020, 21:43

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় পরিষদ চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেলের দিক নির্দেশনায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় ইউপি চেয়ারম্যান প্রতিনিধি জাতীয় পার্টির নেত্রী ও চেয়ারম্যান কন্যা সাফিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, করোনা এক্সপার্ট টিমের এডমিন ও কো-অর্ডিনেটর সেলিম সাহরিয়ার। এ সময় করোনা এক্সপার্ট টিমের উপজেলা সদস্য আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, ইউপি সদস্য জবেদ আলী, আফসার আলী, নুরুল হক, রাশেদা খলিল ও কৃষ্ণনগর ইউপির করোনা এক্সপার্ট টিমের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কৃষ্ণনগর ইউপির করোনা এক্সপার্ট টিমের টিম লিডার ডা. সালাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *