ঢাকাMonday , 13 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 July 2020, 21:59

নিজস্ব প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি জেলার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল বেশ কিছুদিন যাবৎ করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিল।

সোমবার তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেলা ১১ টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৪ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ কালিগঞ্জ বাস-টার্মিনাল এলাকায় ভাজাসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, ‘রফিকুল ইসলামের দেহে করোনার উপসর্গ ছিল। কিন্তু তিনি তথ্য গোপন করে ছিলেন। সোমবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তার মৃত্যু হয়। তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *