ঢাকাSunday , 12 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় গরিব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 July 2020, 20:55

কলারোয়া প্রতিনিধি : বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় কলারোয়ায় উপজেলার কেরালকাতা ইউনিয়নে ৫শ’ অসহায় ও দুস্থ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা মাধ্যমিক বিদ্যালয়, সাতপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনবাড়ীয়ার মাদরা মোড়ে সকাল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ফুড ব্যাংকের চেয়ারম্যান আল মামুনের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, অধ্যাপক হারুন-অর-রশিদ, প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আ: ছাত্তার, সাংবাদিক জুলফিকার আলী। এ সময় অসহায় মানুষদের খাদ্য বিতরণে সহযোগিতা করেন, বাংলাদেশ ফুড ব্যাংকের সাতক্ষীরা জেলার ভলান্টিয়ার শফিউল আজম, তানভীর আহম্মেদ প্রান্ত, মো: সুইচ, মোতাহার হোসেন, ডা: ফজলুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *