ঢাকাSunday , 12 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রয়াত মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 July 2020, 20:45

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের স্বজনের বাড়ি ভাঙচুর, গাছপালা কর্তন, পুকুরের মাছ লুঠতরাজের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বড়দল ব্রিজ সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধাবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাÐার লিয়াকত আলী, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমাÐার আকের আলী গাজী, মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মÐল প্রমুখ। বক্তারা বলেন, বুড়িয়া মৌজার ১নং খাস খতিয়ানে চরভরাটি ৩১৫ দাগের জমি ১৯৭৬ সাল থেকে বড়দল গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সানা ও তার পরিবার ভুক্ত ভূমিহীন মিজানুর রহমান ঘর বেঁধে বসবাস করে আসছেন। বর্তমান মাঠ জরিপে যা তাদের নামে দখলি রেকর্ড হয়েছে।

উক্ত জমি থেকে মুক্তিযোদ্ধার স্বজন ও মিজানুর রহমানকে বেদখল করতে গত ২৮ জুন সকালে সাতক্ষীরা থেকে অ্যাড. মিলি, অ্যাড. শেলী, শামীনুল ইসলাম উক্ত জমিতে উপস্থিত হয়ে স্থানীয় আয়ুব আলী, ইউছুপ আলী, দাউদ গাজীদের সাথে নিয়ে ঘরবাড়ি ভাঙচুর, গাছগাছালি কর্তন ও মাছ লুঠতরাজ করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।

ঘটনাটি আশাশুনি থানা পুলিশকে অবহিত করলে অফিসার ইনচার্জ গোলাম কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে থানায় নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এক মরহুম বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ঢুকে তার সম্পত্তি জবর দখলের পাঁয়তারা ও লুঠতরাজের প্রতিবাদসহ প্রতিপক্ষের বন্দোবস্ত বাতিলের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসন ও প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *