ঢাকাThursday , 9 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গত ২৪ ঘণ্টায় কলারোয়ায় ৭ জন করোনা রোগী শনাক্ত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 July 2020, 21:15

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কলারোয়া উপজেলায় এ পর্যন্ত মোট ৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে কলারোয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।

নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোর্দ্দ এলাকার শহীদুল ইসলামের ছেলে শুভ, কলারোয়া পৌরসভার ফাতিমা খাতুন, মুরারীকাটির খোরশেদ আলম, রাবেয়া খাতুন, আজগর আলী, কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘরা গ্রামের আলমগীর হোসেন ও কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের মো. আকলাম হোসেন।

তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *