ঢাকাTuesday , 7 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 July 2020, 21:42

তালা প্রতিনিধি : তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের উপস্থিতিতে উক্ত বিতরণ কর্মসূচীর আওতায় কৃষাণ-কৃষাণী, প্রাথমিক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এতিমখানা, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম কর্মী,রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উপজেলা পরিষদ কর্তৃপক্ষকে চারা প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) শুভ্রাংশু শেখর দাশ জানান, জাতির পিতার জন্ম শতবার্ষিকী তথা মুজিব বর্ষ যথাযথভাবে উদযাপনের অংশ হিসেবে বিভাগীয় নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখেই ১০০ টি বিভিন্ন দেশীয় ফলের চারা বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *