ঢাকাSunday , 5 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 July 2020, 21:35

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকাল ৪টায় নওয়াবেঁকী বাস স্ট্যান্ডে শ্যামনগর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে কমিটি গঠন ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি জি এম. রহমত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইমরান নাজির (লিমন) সভাপতি ও মো. শামিম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট ১০নং আটুলিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হল।

অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহŸায়ক কবির হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সহ সভাপতি মিলন হোসেন, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন, মুনজুর ইলাহী সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আটুলিয়া ইউনিয়নের নবগঠিত শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *