ঢাকাWednesday , 1 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে কাবিখার বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 July 2020, 21:09

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে কাবিখা প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেছেন জেলা প্রশাসন এসএম মোস্তফা কামাল। বুধবার (০১ জুলাই) সকালে জেলা প্রশাসক প্রথমে উপজেলার নলতা ইউনিয়নে অবস্থিত নলতা পলিটেকনিক কলেজ মাঠ ৮০ মে:টন গমের কাজ পরিদর্শন করেন। এ প্রকল্পে ৭ হাজার ৩শ’ ঘনমিটার কাজের কথা থাকলেও এ প্রকল্পে অতিরিক্ত কাজ হয়েছে। এখন এখানে কাজের মোট পরিমান প্রায় ৯ হাজার ঘনমিটার। এরপর খাজাবাড়িয়া নবাব কারিকরের বাড়ি হতে আনছার কারিকরের বাড়ির অভিমুখ পর্যন্ত ৭ মে: টন গমের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এ রাস্তার দৈর্ঘ্য ২ শত ২৫ মিটার হওয়ার কথা থাকলেও এখানে অতিরিক্ত কাজ হয়েছে ১০ মিটার , এখন রাস্তার মোট দৈর্ঘ্য দাড়িয়েছে ২৩৫ মিটারে। রাস্তার উপরিভাগ ২ দশমিক ৮৫ মিটার হওয়ার কথা থাকলেও সেটা হয়েছে দশমিক ১৫ মিটার বেশি অর্থাৎ মোট ৩ মিটার। পরবর্তীতে জেলা প্রশাসক ধলবাড়িয়া হান্নানের ঘের হতে গাজীকাটি পর্যন্ত রাস্তা সংস্কারে জন্য বরাদ্দকৃত সাড়ে ৬ শ’ মে: টন গম এর কাজ পরিদর্শন করেন। এই সংস্কার কাজের দৈর্ঘ্য ও প্রস্থ মাপে সামন্য বেশি পাওয়া যায়।

এছাড়াও রতনপুর মলেঙ্গা গ্রামে আবু হাসানের বাড়ির পাশ হতে রফিক বেলের বাড়ি পর্যন্ত ৬ মে:টন গমের রাস্তা সংস্কার কাজে নির্ধারিত কাজের চেয়েও করা হয়েছে বলে জানা গেছে। এসব প্রকল্পের কাজের পর্যালোচনা করে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে কাজের ধারা সঠিকভাবে এগিয়ে নেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক সাজেদুল হক সাজু, শের আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *