ঢাকাTuesday , 30 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসিল্যান্ড সহ ১২ ইউপি চেয়ারম্যান হোম কোয়ারেন্টাইনে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 June 2020, 21:24

এস,এম, মোস্তফা কামাল : শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী সহ ইউনিয়ন পরিষদের ১২ জন চেয়ারম্যানকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) থেকে আগামী ৭ দিনের জন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দিয়েছেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা।

তিনি জানান, ‘ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. জি এম শোকর আলীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ায় তার সাথে একত্রে মিটিং করার কারণে সবাইকে সতর্কতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে’।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সভায় উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করে অতি প্রয়োজনীয় কাজ করার জন্য বলা হয়েছে। ৭ দিন পর্যবেক্ষণে থাকার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিকে এ ধরনের সচেতনতামূলক সিদ্ধান্তকে সুশীলসমাজ সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *