ঢাকাTuesday , 30 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বল্লীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 June 2020, 21:06

বল্লী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরী স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় বল্লীর মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্য সামগ্রী হিসাবে দেড় শ’ পরিবারের মাঝে তিনটি করে সাবান, এক কেজি বিøচিং পাউডার ও ৫টি করে মাস্ক বিতরণ করা হয়। ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যান বজলুর রহমান এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ইউপি সদস্য সামছুর রহমান, হাবিবুর রহমান, লিলিমা খাতুন, কহিনুর বেগম, মনিরুজ্জামান প্রমুখ। প্রসঙ্গত, একই সাথে করোনায় ক্ষতিগ্রস্ত ৫৮ টি অসহায় পরিবারের মাঝে সরকার প্রদত্ত ৩০০ টাকা হারে নগদ অর্থ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *