ঢাকাSunday , 28 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও রোগ মুক্তিতে বিশেষ দোয়া অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 June 2020, 21:19

জিয়াউর বিন সেলিম যাদু : শিকড়-৯৭ সাতক্ষীরার উদ্যোগে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা ও করোনায় আক্রান্তদের রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) আসরের নামাজ শেষে সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদে শিকড়’-৯৭ সাতক্ষীরার আয়োজনে সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিকড়-৯৭ সাতক্ষীরার সদস্য ইভন, সবুজ, মেহেদী, মনি, যাদু, রিপন, রুবেল, ওমর ফারুক ও আনোয়ার প্রমুখ।

মহান আল্লাহর দরবারে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি ও শিকড়-৯৭ সাতক্ষীরার সদস্যদের রোগ মুক্তি ও দেশের সকল করোনয় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা ও করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর নিকট করোনা ভাইরাস থেকে মুক্তি ও দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. সামছুদৌহা। এসময় শিকড়’-৯৭ সাতক্ষীরার সদস্য ও স্থানীয় মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *