ঢাকাSaturday , 27 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাস্কসহ হেলমেট না পরার অপরাধে ৫ ব্যক্তির জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 June 2020, 21:01

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মাস্ক ও হেলমেট না পরা এবং সামাজিক দুরত্ব না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার কমলাপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।

বিজ্ঞ আদালতে হেলমেট না ব্যবহারের অপরাধে মটর সাইকেল চালক ডালিম হোসেনকে ২শ টাকা, মাস্ক ও সামাজিক দুরত্ব না মানার অপরাধে মুকুল হোসেনকে ১শ টাকা, আবু সাঈদকে ৫০ টাকা, ফিরোজ হোসেনকে ৫০ টাকা এবং জাহিদ হোসেনকে ১শ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *