ঢাকাFriday , 26 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় নতুন ১৪ জনসহ জেলায় মোট আক্রান্ত ১৪৬

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 June 2020, 20:17

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১শ’ ৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্ট সাতক্ষীরা জেলার ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, শহরের পুরাতন সাতক্ষীরা দাসপাড়া এলাকার পূর্ণিমা দাস, তার স্বামী সুকুমার দাস, শহরের লস্করপাড়া এলাকার জেসমিন, শহরের সুলতানপুর এলাকার হানিফ, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মনিরুল, দেবহাটা উপজেলার খানজিয়া গ্রামের নুরুল আমিন, সদর উপজেলার বিনেরপোতা মাগুরা গ্রামের সুরেন্দ্র নাথ বিশ্বাস, শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর গ্রামের আব্দুস সালাম, তালা উপজেলা ধানদিয়া সেনেরগাতি এলাকার আব্দুর রশিদ, কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের ইয়াছিন, সাতক্ষীরার রিনা পারভীন, অনিল বিশ্বাস, শুভঙ্কর ও জিদান আলম।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১শ’ ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *