ঢাকাFriday , 26 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফেসবুকে আপত্তিকর পোস্ট প্রভাষক মন্ময় মনির কলেজ থেকে সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 June 2020, 20:07

আলী মুক্তাদা হৃদয় : ফেসবুকে আপত্তিকর স্টাটাস দিয়ে গ্রেফতার হবার পর এবার কলেজ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক মন্ময় মনিরকে। বৃহস্পতিবার তাকে কলেজ থেকে বহিষ্কারের করা হয়েছে বলে জানিয়েছেন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান।

অধ্যক্ষ বলেন, সম্প্রতি তথ্য ও প্রযুক্তি আইনে করা একটি মামলায় মন্ময় মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনার পর ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর দিনে ফেসবুকে একটি আপত্তিকর স্টাটাস দেন প্রভাষক মন্ময় মনির। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে মন্ময় মনিরের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন কলারোয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাগর হোসেন। ওই মামলায় বুধবার মন্ময় মনিরকে গ্রেফতার করে কলারোয়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *