ঢাকাTuesday , 23 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 June 2020, 22:24

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে এমপি রবির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার-বর্গ এবং জাতীয় চার নেতা, স্বাধীনতা সংগ্রামে সকল শহীদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনায় ও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও এডিশনাল পিপি অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে বাদ আসর সাতক্ষীরায় এমপি রবির মুনজিতপুরস্থ বাসভবনের পাঞ্জেগানা মসজিদে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার-বর্গ এবং জাতীয় চার নেতা, স্বাধীনতা সংগ্রামে সকল শহীদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *