দেবহাটায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলার ঈদগাহ বাজারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য দুলাল চন্দ্র ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, যুগ্ম-আহবায়ক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম ময়নুদ্দীন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, ৫নং ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য জগন্নাথ মন্ডল, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরশাদ আলী, ৯নং ওয়ার্ডের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার মিলন চৌধুরী, ইউপি সদস্য আকবর আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে পারুলিয়া ইউনিয়ন পরিষদের, ১নং কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কুলিয়া আওয়ামী লীগ অফিস চত্বরে এবং ৪নং নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply