ঢাকাMonday , 22 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় করোনা উপসর্গে যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 June 2020, 20:40

নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় করোনার উপসর্গ নিয়ে ইউনুস আলী (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ৮ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ইউনুস আলী মারা যায়। জানা যায় পাটকেলঘাটার শাকদাহ গ্রামের মৃত সামছুদ্দিন সরদারের পুত্র ইউনুস আলী সরদার গত ৮-১০ দিন আগে সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

রবিবার বিকাল ৩ টার দিকে মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন থাকা কালে ব্রেন স্ট্রোক করে। সোমবার সকাল ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও ইউনুস আলী করোনায় পজিটিভ কিনা এ বিষয়ে তিনি নিশ্চিত ধারণা দিতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *