ঢাকাSunday , 21 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর সেনানিবাসের উদ্যোগে শ্যামনগরে সুপেয় পানি বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 June 2020, 21:20

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যগণ সাতক্ষীরা জেলার শ্যামনগর মুন্সিগঞ্জে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন অঞ্চলের সুপেয় খাবার পানি বঞ্চিত জনগণের মাঝে ২ হাজার ৫শ’ লিটার সুপেয় পানি বিতরন করেছেন।

রবিবার (২১ জুন) সকালে সাতক্ষীরা তুফান কোম্পানির সৌজন্যে যশোর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল ফারহান মনির পিএসসি এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান আতিক এ সকল পরিবারের মাঝে সুপেয় পানি বিতরণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *