ঢাকাSaturday , 20 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে এমপি রবির গভীর শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 June 2020, 20:56

নিজস্ব প্রতিনিধি : একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (২০ জুন) সকাল শোয়া ১০টার সময় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় কামাল লোহানী শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে এমপি রবি বলেন, ‘ কামাল লোহানী একজন আদর্শবান ও গুণী মানুষ হিসেবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা এবং দেশের সংস্কৃতি বিকাশের আন্দোলনে পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। কামাল লোহানী একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন জাতির শ্রেষ্ঠ সন্তানকে হারাল। আর দেশ একজন বরেণ্য ব্যক্তিত্বকে হারাল। দেশের সাংস্কৃতিক ও মিডিয়া অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। তিনি আমৃত্যু বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।’

এদিকে কামাল লোহানীর মৃত্যুতে দেশের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *