কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সাতক্ষীরা জেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি : “বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায়” সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষে থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে মাসব্যাপী এক হাজার বৃক্ষ রোপণ করার উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় শনিবার (২০ জুন) সকাল ১১ টায় পৌরসভার মুনজিতপুর এলাকায় জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এর সহযোগিতায় বৃক্ষ রোপন করেন। এসময় সাবেক ছাত্রলগি নেতা আশিক রেজা অপু জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে জেলায় এক হাজার বৃক্ষ রোপন করা হবে। জেলায় বিভিন্ন জায়গায় ঔষধীগাছ রোপন কার হবে।

Leave a Reply