ঢাকাSaturday , 20 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা প্রতিরোধে কালিগঞ্জে ই-কমার্সের ১১ দিনের অনলাইন প্রশিক্ষণের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 June 2020, 20:59

শেখ শাওন আহমেদ সোহাগ : করোনা প্রতিরোধে সাতক্ষীরার কালিগঞ্জে ই-কমার্সের ১১ দিনের অনলাইন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেইস ল্যাবে অনুষ্ঠিত এ উদ্বোধনি অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহা-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনলাইনের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র প্রেসিডেন্ট শমী কায়সার প্রমুখ।

এসময় অতিথিরা বলেন, কালিগঞ্জের ২৫ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণ নিয়ে তাদের জীবন পরিবর্তন করে বাকিদের রোল মডেল হবেন। করোনা ভাইরাস প্রতিরোধে ই-কমার্স সবাইকে ঘরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে চালু রাখবে আমাদের বাণিজ্যের উন্নতি। কালিগঞ্জের হিমসাগর আম, চিংড়ি, টালি ও মধুকে টার্গেট করে ই- কমার্সের মাধ্যমে বিক্রির জন্য ব্যবস্থা করতে হবে। উক্ত পণ্যসমূহ দেশ ও দেশের বাইরে রপ্তানি করে কালিগঞ্জ তথা দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখবে।

‘‘ই-বাণিজ্য করব, নিজের ব্যবসা গড়ব’’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনি অনুষ্ঠানে কালিগঞ্জ থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী কালিগঞ্জে মধুর প্রসেসিং প্লান্ট স্থাপনের দাবি করেন। এরপর জেলা প্রশাসকের সম্মতি গ্রহণ করে শ্যামনগর অথবা কালিগঞ্জে মধুর প্রসেসিং প্লান্ট স্থাপনের জন্য একটি প্রস্তাব প্রস্তুত করে প্রেরণের জন্য ডবিøউটিও সেলের ডিজি ও বাণিজ্য সচিব অনুমোদন প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *