ঢাকাFriday , 19 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জনগণের সুরক্ষা নিশ্চিত কাজ করছে যশোর সেনানিবাসের সদস্যগণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 June 2020, 21:55

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যগণ সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে এর সচেতনতামূলক প্রচার করছে। পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে সুন্দরবন অঞ্চলের ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ ও দুর্যোগে অসহায় দুস্থ গৃহহীন জনগণের গৃহ নির্মাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করছে সেনাবাহিনী। সাতক্ষীরায় অবস্থিত সেনা সদস্যগণ প্রতিদিন জেলার প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত ১০টি করে পরিবারের মাঝে গৃহ নির্মাণে সিমেন্ট শিট প্রদান করছে। শুক্রবার (১৯ জুন) সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলের ১০ টি পরিবারের মধ্যে ৩৩০ পিস সিমেন্ট শিট প্রদান করা হয়।
আনোয়ার গ্রæপ ইন্ডাস্ট্রিজ এর সৌজন্যে যশোর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল ফারহান মনির পিএসসি এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান আতিক বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *