কালিগঞ্জের তারালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: আশাশুনির শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী ও মাড়িয়ালা গ্রামে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে কালিগঞ্জের তারালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কালিগঞ্জের তারালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব আদনান উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, হাজরাখালী ও মাড়িয়ালা গ্রামের ৭৫ টি পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি চিঁড়া, ২ কেজি আলু, ৪০০ গ্রাম মুড়ি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল, ৫ প্যাকেট স্যালাইন, ২ টি সাবান প্যাকেজ আকারে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঁধন’র কর্মী রায়হানুল ইসলাম, আমানউল্লাহ, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী মাহমুদ হাসান, রনি ইসলাম, রকি, গালিব, আরিফ প্রমুখ।

Leave a Reply