ঢাকাMonday , 15 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস কলারোয়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 June 2020, 21:42

নিজস্ব প্রতিনিধি : বর্ষীয়ান আওয়ামী লীগ নেতাদের নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মন্ময় মনিরের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা রেকর্ড করা হয়েছে। যার মামলার নং-১০।

এর আগে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বাদী হয়ে রোববার রাতে কলারোয়া থানায় একটি অভিযোগ পত্র জমা দেন। পরে ওই অভিযোগ পত্রটি এজাহার হিসেবে গণ্য করা হয়। প্রভাষক মনিরুজ্জাামান ওরফে মন্ময় মনির কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের মৃত. আয়েজ উদ্দীন সরদারের ছেলে ও সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক।

কলারোয়া উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন জানান, মন্ময় মনির গত ১৩ জুন তার ফেসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করেছেন।

তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো, “বড় বড় চোরদের মৃত্যুতে রাষ্ট্র নায়করা ব্যথিত হবেন, শোক প্রকাশ করবেন, এটাও বেদনার, এটাও শোকের”।

এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতি-মত প্রতিবাদের ঝড় ওঠে। তিনি যে উক্তি ব্যবহার করেছেন এটি মানহানিকর। তিনি জেনে শুনে দলের ও নেতাদের সুনাম নষ্ট করেছেন। তাই এ ঘটনায় বাধ্য হয়ে তিনি মন্ময় মনিরের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, ‘উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেনের দেয়া অভিযোগ পত্রটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, এ মামলার আসামি মন্ময় মনিরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *