ঢাকাFriday , 12 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিষ প্রয়োগে কবুতরসহ দেশীয় প্রজাতির পাখি হত্যার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 June 2020, 20:47

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে বিষ প্রয়োগে অনুমান ৮০ টি কবুতরসহ দেশীয় প্রজাতির পাখি হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আশিকুড়া গ্রামের সুরাজ মন্ডলের ছেলে কোমল মন্ডল (৪৬)।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুড়া গ্রামের বিভিন্ন বাড়িতে বিভিন্ন প্রজাতির কবুতর পালন করা হয়। কবুতর গুলো আশিকুড়া মৌজাস্থ বিলের মধ্যের জমিতে ঘোরাঘুরিসহ খাওয়া-দাওয়া করে। ওই বিলের মধ্যে একই গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে ফারা গাজী (৩৫) এর ২৫ কাটা বিলান জমি রয়েছে।

কবুতর গুলো ফারা গাজীর জমিতে যাওয়ায় শুক্রবার (১২ জুন) দুপুরের দিকে তিনি ধানের সাথে বিষ মিশিয়ে প্রায় ৮০ টি কবুতরসহ দেশীয় প্রজাতির পাখি হত্যা করে। পরবর্তীতে ভুক্তভোগী কোমল মন্ডল, সিদাম মিস্ত্রী, রবি মিস্ত্রী, জামসেদ গাজীসহ এলাকাবাসী কবুতরসহ পাখি হত্যাকারী ফারা গাজীর কাছে ধানে বিষ মিশিয়ে হত্যার কারণ জানতে চাইলে তিনি ভুক্তভোগীদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল জানান, উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেশীয় প্রজাতির পাখিসহ কবুতর গুলোকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মৃত পাখি ও কবুতর টেস্টের জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। প্রমাণিত হলে পাখি হত্যার সাথে জড়িতদের ৬ মাসের জেল ও ২৫/৫০ হাজার টাকা জরিমানাসহ উভয় দন্ডে দন্ডিত হবেন।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে’। এমতাবস্থায় পাখি হত্যার সাথে জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ শাস্তির দাবি করেছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *