ঢাকাFriday , 12 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 June 2020, 20:12

মেহজাবিন সুলতানা: কলারোয়ায় বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম সজিব হোসেন (১৫)। সে উপজেলার খোরদো গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ও খোরদো বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ৯নবম শ্রেনীর ছাত্র। শুক্রবার সকাল ১০ টার দিকে বড়ির পাশর্^বর্তী মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।
উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম জানান, সজিব হোসেন তার নানার বাড়ি পানি কাউরিয়া গ্রামে থেকে পড়া শুনা করতো। শুক্রবার সকালে সজিব তার প্রতিবেশী তিন মামাকে সাথে নিয়ে পানি কাউরিয়া মাঠে খেলতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস বজ্রপাতে স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *