খাজরায় করোনা আক্রান্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (১০ মে) বিকালে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নির্দেশে খাজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে উত্তর তুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইনে থাকা তুয়ারডাঙ্গা গ্রামের প্রভাস চন্দ্র গাইনের ছেলে সঞ্জয় গাইন,পুত্রবধু শিউলি গাইন ও সঞ্জয় গাইনের শিশু পুত্র হৃদয় গাইনকে খাদ্য সামগ্রী প্রদান করেন খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জালাল মোড়ল। খাদ্য সামগ্রীর মধ্যে চাউল,ডাল,আলু,তেল,সাবান ইত্যাদি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য বিগত ১৬ মে ২০২০ তারিখে আশাশুনি উপজেলা স্বাস্থ্য অফিসের করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্টে সঞ্জয় গাইন করোনা ভাইরাসে আক্রান্ত হয় বলে জানা যায়।

Leave a Reply